বাংলায় ভাষা সন্ত্রাসের আমদানি করেছে বিজেপি, ঝাড়গ্রামে বললেন পার্থ চট্টোপাধ্যায় - The News Lion

বাংলায় ভাষা সন্ত্রাসের আমদানি করেছে বিজেপি, ঝাড়গ্রামে বললেন পার্থ চট্টোপাধ্যায়




দি নিউজ লায়ন ; বুধবার ঝাড়গ্রামে সপ্তম বর্ষ জঙ্গলমহল উৎসব এর অনুষ্ঠান শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের রাজ্যের  শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন ভাষা সন্ত্রাস বাংলায় আমদানি করেছে বিজেপি ।যেভাষায় দিলীপ ঘোষ ,শুভেন্দু অধিকারী ভাষা বলছেন তা বাংলার সংস্কৃতি নয়। কখনো বলছে পুঁতে দেব, কখনো বলছে মেরে হাত ভেঙে দেব, কখনো বলছে জেলে রেখে দেবো, কখনো বলছে দ্বীপে পাঠিয়ে দেবো, এটা হচ্ছে বিজেপির আসল সংস্কৃতি। 


ওরা বাংলার সংস্কৃতি জানে না। রাজনীতি গত পার্থক্য থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত রয়েছে। কিন্তু কখনো এভাবে ভাষা সন্ত্রাস সৃষ্টি হয়নি ।বাংলায় ওরা যে ভাষায় কথা বলছে বাংলার মানুষ ওদের ঠিক সেইভাবেই জবাব দেবে। তিনি বলেন মমতা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলমহলের মানুষের পাশে দাঁড়িয়েছিল। 


জঙ্গলমহলের আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার রক্ষার লড়াইয়ে সবসময় আদিবাসী মানুষের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।তাই মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলকে আলাদাভাবে দেখেন ।তিনি বলেন যারা বাংলার উন্নয়ন চায় না যারা আদিবাসীদের উন্নয়ন চায় না যারা পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন চায়নি তারা অনেক কিছুই এখন স্বপ্ন দেখছে। কিন্তু বাংলার মানুষ সঠিক সময়ে তাদের সঠিক জবাব দেবে।


সেই সঙ্গে তিনি আরো বলেন জঙ্গলমহলে একসময় রক্তের নদী বই তো। সেই জঙ্গলমহল এখন শান্ত রয়েছে, জঙ্গলমহলে উন্নয়ন হচ্ছে ।আগামী দিনে আরো উন্নয়ন হবে। মানুষ দুমুঠো ভাত খাচ্ছে  ,শান্তিতে রয়েছে।এখন আর পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে বেঁচে থাকতে হয়নি। দুয়ারে যেমন   এখন দুয়ারে সরকার স্বাস্থ্য, শিক্ষা পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ।তাই তিনি বলেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন তাদের ভাবা উচিৎ যে বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছে।


তিনি সারা দেশের সাথে যারা বাংলাকে তুলনা করছে, তারা ভুল করছেন। কারণ বাংলায় যা উন্নয়ন হয়েছে, তা অন্য রাজ্যে তা হয়নি ।সেই সঙ্গে তিনি বিজেপির ভাষা সন্ত্রাস নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি আরো বলেন যে এই উৎসবের মাধ্যমে বাংলার তথা আদিবাসীদের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে তুলে  ধরার উদ্যোগ নিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।তাই জঙ্গল মহল উৎসবে তিনি সকলকে সামিল হওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.